Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পরমায়ু || Avijit Adhikary

পরমায়ু || Avijit Adhikary

জরায়ুর গভীরে
বেড়ে ওঠে নিঃসঙ্গ উচ্চারণ
সংক্রান্তির ভোরে
হৃদয় কাঁপে, জানে পরমায়ু বড় ক্ষীণ

রক্তচক্ষু কোকিল খোঁজে পিওনের ঠিকানা
যন্ত্রে,অঙ্গে ঘুন ধরেছে বহুকাল

শিকড়ের টানে ফিরেছি
জাতিস্মর হইনি,
হয়েছি ধানের শীষ…

শিকলে বাঁধা বুড়ো আঙুলের নখ
মুক্তির প্রত্যাশায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *