তপ্ত দিনে শীতল জল
সাথে লবন চিনি,
দুপুর রোদে ঘরে ফিরলে
বাড়িয়ে দেয় বিনি।
ছোট্ট মেয়ে আদর জানে
দাদার তরে বসে,
তালপাতার পাখা দোলায়
ধরে বাটটি কষে।
পারলে দিয়ো শীতল জল
গরিব দুখী জনে,
ঠাণ্ডা হবে শরীর খানি
শান্তি পাবে মনে।
গরম তাপে কুকুর গুলো
জলের খোঁজ করে,
বাড়ির পাশে রাখবে তবে
জলে গামলা ভরে।
দীনের সেবা করলে তুমি
ঠাকুর সেবা হবে,
পরম সুখে ঠাকুর কৃপা
তোমার সাথে রবে।
