Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

কথা কখনো প্রভাত কিরণ
আলোকিত করে মন,
কথা কখনো টেনে নেয় কাছে
মনে হয় প্রিয়জন ‌।
কথা কখনো বিশল্যকরণী
মৃতদেহে আনে প্রাণ,
কথা কখনো শেল হানে বুকে
যেন সে মৃত্যুবাণ।
কথা কখনো মধুর বচন
ওষুধের চেয়ে গুণ,
কথা কখনো মজায় এমন
পানের সঙ্গে চুন।
কথা কখনো কথাসাহিত্য
সাহিত্যিকের বাড়ে মান,
কথা কখনো কথামৃত,
কখনোবা হয় গান।
কথায় কথায় বাড়ে কথা
বলতে কথা শেখ,
কথার ফেরে ভালো-মন্দ
সবাই ভেবে দেখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *