Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ওই অমল হাতে রজনী প্রাতে || Rabindranath Tagore

ওই অমল হাতে রজনী প্রাতে || Rabindranath Tagore

ওই অমল হাতে রজনী প্রাতে
আপনি জ্বাল’
এই তো আলো–
এই তো আলো।
এই তো প্রভাত, এই তো আকাশ,
এই তো পূজার পুষ্পবিকাশ,
এই তো বিমল, এই তো মধুর,
এই তো ভালো–
এই তো আলো–
এই তো আলো।
আঁধার মেঘের বক্ষে জেগে
আপনি জ্বাল’
এই তো আলো–
এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,
এই তো দুখের অগ্নিমালা,
এই তো মুক্তি, এই তো দীপ্তি,
এই তো ভালো–
এই তো আলো–
এই তো আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *