Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সোহাগ ভরা কাজে || Ratna Sengupta

সোহাগ ভরা কাজে || Ratna Sengupta

“দেনমোহর চাই না প্রিয়
তোমায় শুধু চাই,”
তোমার ছবি মনের কোণে
ভালোবাসাতে পাই।

লোভ লালসা দূরেই থাক
অনর্থের মূল,
টাকা কড়িতে ঝগড়া ঝাঁটি
দেয় মনেতে শূল।

আদর করে তুলবো ঘরে
প্রেমের পাশে বেঁধে,
যতন করে থাকব দোঁহে
দেবে আমায় রেঁধে।

প্রেমের খুশি বাঁধন ছাড়া
দুজনে মানি মনে,
সারা বছর কাটবে ভালো
প্রেম পিরীতি সনে।

জীবন মানে কষ্ট রবে
সামাল দেবো দোঁহে,
ভালোবাসায় ত্যাগ যে রবে
ব্যবহারের মোহে।

সুখের বাসা হৃদয় জুড়ে
প্রণয় তৃষা মাঝে,
মন খারাপ পালায় বুঝি
সোহাগ ভরা কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *