পশুসভায় হুক্কাহুয়া
কাটলো সভার রেশ,
সিংহের গর্জন সভা চলুক
হয় না যেন শেষ।
গোমড়া মুখে বসে সকল
উলূক কহে ধিক!
কটমট করে তাকায় সিংহ
টিকটিকির ডাক ঠিক।
গর্দভ ভাবে গাইতে হবে,
ধ্রুপদ ধামার গায়,
ক্রুদ্ধ সিংহ বলে থামা
সবাই যে ভয় পায়।
ভীত বানর লাফায় গাছে
ময়না ধরে শিস,
হায়না হাসে খিকখিক করে
শোনায় দেখি হিস্।
ঘন জঙ্গল অমা আঁধার
ভূত পেত্নিরা কাত,
তর্জন গর্জন চলবে নাকি
কাটবে ক্যামনে রাত।
