নীরবতা যখন অভ্যাসের দাস
তখন চিন্তা বাসা বাঁধে,
কর্তব্যের সম্মুখে বিপর্যস্ত মানুষ
দায়িত্বভার নাও কাঁধে।
বিশাল পর্বত হিমালয়কে দেখো
রক্ষাকর্তা দেশের তরে,
শান্তি আনে নীরবতার অভ্যাসে
দেবতার আশিস বরে।
শস্য শ্যামল দেশমাতৃকা মোদের
কনক ধানে ভরে,
পাখির খেলায় ধানের শিষে
নীরবতা যায় সরে।
পুকুর ঝাঁপায় দস্যি দামাল
তরঙ্গে লাগে দোলা,
লজ্জাবতী পৃথ্বী মাতার বুকে
এমন শিশু ভোলা।
রক্তের লাগি বাজে তরবারি ঝনন ঝন্
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে,
নীরবতা যখন অভ্যাসের কবলে আসে
নীরবে অশ্রু ঝরে।
আমার মায়ের অন্তরে ব্যথাভার
দুঃখের কথা বলে,
সদা থাকো সবে মিলেমিশে ধরায়
সত্য পথে যে মা চলে।
