Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সঙ্গী চোখের সই || Asim Das

সঙ্গী চোখের সই || Asim Das

সমান্তরাল মন রেখেছি থই
সাংবিধানিক নামতা বাঁধা দূরে
গভীর গোপন রোমের কূপে পুরে
সঙ্গী শুধু তোমার চোখের সই ।

ভিড় ডিঙিয়ে উঠছে না তর্জনী
ভিজছি তোমার দৃষ্টি দানা সুখে
মেঘ কী এলো দেখতে দৃশ্য শুঁকে !
ভাঙুক মেঘের গুমোরী গর্জনই ।

যেমন খুশি শরীরী সংলাপ
লিখতে পারি দুপুরে দরবারী
বৃষ্টি ছাতা উড়ুক অ- দরকারী
শান সিনানে আগলে খোলা খাপ ।

এমনি করে জ্যান্ত জীবনভর
আসবে যাবো , কে তার খবর পাবে ?
নিয়ম নেশার সিঁদ কেটেছি ভাবে
নিদ নোয়ানো দ্রাব্য দুজন ঘোর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *