শ্রাবণ গেয়েছে বরষার গান
টাপুর টুপুরে মেতেছে,
ঝিল্লির তান মেঢকের ডাক
সমবেতে কান পেতেছে।
অশনি হানিছে ভারী গর্জনে
ত্রাহি ত্রাহি রবে ডঙ্কা,
বিপদ নাশিনী পার্বতী মাতা
দুর্যোগে রয় শঙ্কা।
উল্লাসে হাসে ঝড়ের মাতন
শক্তিশালীর বাতাসে,
শনশন বেগে দাপটের সাথ
দামিনী চমক আকাশে।
অবশেষে থামে ভেঙে সব কিছু
স্বভাবে খেপাটে ছন্দে,
পৃথিবী আবার দেখায় মহিমা
জোড়াতালি দিয়ে নন্দে।
বিহগ কুলায় ফিরিল আবার
খড়কুটো মুখে হেসেছে,
বৃদ্ধ বৃদ্ধা লাঠি হাতে চলে
বিস্ময়ে তারা ভেসেছে।
