নীতিহীন গতিহীন
মানুষেরা রাজে,
অধর্ম করে সবে
আজে বাজে কাজে।
লালসায় মন মাতে
বড় লোক হবে,
তাড়াতাড়ি কুপথেতে
রোজগার রবে।
বিধি বাম হারা নিধি
কুসঙ্গে চলে,
কটুকথা গালা গালি
সব কাজে বলে।
ভালো কথা ভালো কাজ
শোনে নাহি চোরা,
বদ গুণে কুধর্মে
যায় দেখি ছোঁড়া।
সাধুবাসে ফল লাভ
প্রবাদেতে আছে,
অসাধুতা করে নাশ
ক্ষতি হয় পাছে।
