স্কুল ছুট শিশু, কারন খুঁজতে গিয়ে দিদি দেখে
অভাবের ঘর, শয্যাশায়ী পিতা ক্লান্তি মেখে।
মাতার যক্ষা গিয়েছে কাজ চলে, ভাই বোন ঘরে
কাঁদে শিশু, অনাহারে শিশু যায় কাজ প’রে।
দায় দায়িত্ব কাঁধে চাপে মস্তক কর্মে নত।
উদয়াস্ত গলদঘর্ম উপার্জনের ব্রত।
শিশু শ্রমে আইন কানুন কত কথা বলে
স্কুলে ফাঁকি দিয়ে কাজে জীবন কেটে চলে।
হে দেবতা! কেন তুমি এত নিষ্ঠুর হলে
মাতা পিতা দুজনেই যে রোগের করাল তলে।
ছোটো ছোটো ভাই বোন, অন্ন তুলে দিতে হবে
তাই তো শিশু বেছে নিল শ্রম রোজগারে রবে।
সমাজবন্ধু দেশেরনায়ক ভবিষ্যতের রথে
আনবে সাম্য বাড়াবে হাত ভাতা বিধির পথে।
