শস্য শ্যামল চির হরিৎ
রূপসী গ্রাম হরা,
তাল সুপারি পান নারিকেল
মাছে পুকুর ভরা।
সূর্যালোকে জলে চিকমিক
গাছের চিত্র জলে,
গ্রামবাসীরা জটলা করে
পুকুর পাড়ে দলে।
গোরু বাছুর চরছে মাঠে
উদরপূর্তির তরে,
টালির ছাদে মাটির বাড়ি
শান্তির মূর্তি ধরে।
এমন আমার গ্রামের বাড়ি
সবুজ দিয়ে ঘেরা,
বিদেশবাসী চাকরি সূত্রে
মাটির টানে ফেরা।
পাড়া পড়শি সবাই আপন
বন্ধু সকল জনে,
একের ডাকে সবাই হাজির
ভালোবাসা মনে।
