দামাল ছেলে জব্দ হলো এখন
বোকা বাক্স দেখে,
মাতার চিন্তা লাঘব হলো কিছু
ঘরে বন্দি রেখে।
নন্টে ফন্টে হাঁদা ভোদার ছবি
টি. ভি. স্ক্রীনে চলে,
রঙিন চিত্র দেখতে লাগে যে বেশ
বিজ্ঞানের দান তলে।
খেলাধুলা বন্ধ কোরো নাকো
অসুস্থ যে হবে,
অমোঘ নির্দেশ ঠাকুরমা যে দিলো
মেনে চলো তবে।
অভ্যেস তোমার সাঁতার কাটা জলে
কসরত ব্যায়াম করা,
ফুটবল ক্রিকেট বন্ধ হলো কেন?
চাই যে জোরে পড়া।
চোখের জ্যোতি নষ্ট হবে যেনো
থাকো নিয়ম মাঝে,
কাজে কর্মে খেলায় যেমন ছিলে
ঘরে ফিরতে সাঁঝে।
পড়ার তরে রেখো দুটি ঘন্টা
বন্ধ দেখা তবে,
রাতের খাওয়ার পরে ঘুমটি হবে
রাজা ছেলে ভবে।
