কত আলাপ পথের সাথে নিত্য চলে
শব্দের খেলা চলতে থাকে কাব্য বলে।
খুন জখমের ইতিহাস যে রক্তে লেখা
পোস্টারে ভাই রক্ত বর্ণে দেয়াল রেখা।
চুপ যে বড়, নিরুত্তর হায়! ধর্ষণ দেখে
সাক্ষী দিবি তোর পথেতে ছাঁপ যে রেখে।
কত কাব্য রচিত যে হিসেব মেলা
গড়াগড়ি ধুলোর পথে শুধুই খেলা।
নীরব বড় ঝিমিয়ে পথ অন্ধকারে
সারমেয় চেঁচিয়ে যায় পথের ধারে।
একটি ফুলের গোপন ব্যথা রইল আঁকা
যান্ত্রিকতা হুড়োহুড়ি মনটাই বাঁকা।
