এক ঋতুকাল জুড়ে জলাতঙ্কের আঁতুরঘর
চিহ্নদাহ করা কাঠুরিয়াদের মহাকাশে
যন্ত্রণাময় উত্তরযুগ…
পরজীবীদের শরীর স্থবির হয়ে যাক
মধ্যম জনপদের হাত বাঁধা
কঠিন সময়,ক্ষয়ে হোক নিশাচর ।
তারপরে দিন হলে
সংঘর্ষ কাটিয়ে উপবাসভঙ্গ
দ্বিপ্রহরব্যাপী ভাত-ঘুম।
বাঁধনছেঁড়া তারাখসার মতো
ঠোঁটের উপর ফুটুক কাদুফুল
জানলা থেকেই গোটা দুনিয়া,
অস্পৃশ্য মাটির বুকে শুধু দুটি শিকড়…
