Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেঘের কানাকানি || Ratna Sengupta

মেঘের কানাকানি || Ratna Sengupta

কালো মেঘের কানাকানি অম্বর জুড়ে রই
বিজলি আজ ঝিলিক মারে গুড়ুম শব্দে সই।
কানাকানি দাপাদাপি পরান খুলে কই,
বাদল প্রেমে, পরেই তড়িৎ বজ্রপাতে ওই।

ঘ্যাঙর ঘ্যাঙর মেঢক রবে পড়ছে বৃষ্টি জল
কানে তালা ঝিল্লি তানে নহবতের দল।
কচুপাতায় জলের ফোঁটা নেবো লুটি চল
ছেলের দলে খেলায় মত্ত জমা জলে বল।

মেঘের রানির খুব সখ্যতা ঝড় বাদলের সাথ
হাওয়ার দমক চারিধারে টিনের চালা কাত।
লণ্ডভণ্ড বিশৃঙ্খলা ঝড় দাপটের রাত,
জোগাড় যন্ত্রে ব্যস্ত লোকে বন্ধ খাওয়া ভাত।

বিপর্যয়ের বাড়াবাড়ি ধ্বংসের ছায়া খাস
সামলাতে ভাই লাগবে সময় মাসের পরে মাস।
তেপ্পল টালি সরকার থেকে পাবে সবার আশ
ধ্বংসের ফলে ভাঙে বাড়ি হয় ক্ষয় ক্ষতি নাশ।

দেখতে দেখতে কাটবে বছর প্রলেপ লাগা শেষ
ঝলমলে রোদ উঠছে হেসে লাগে সবার বেশ।
মেঘের রানি আরাম ধরে খুলে কালো কেশ
চড়বে এবার রামধনুতে ঘুরবে নানা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *