প্রেমে জ্ঞান প্রেমে ধ্যান প্রেমে দান তলে,
হরি নামে হরি ধামে শুভ কামে চলে।
মনে আশা ভালোবাসা পাবো খাসা হেথা,
শুধু জ্বালা ধরে কালা কানু পালা যেথা।
ধরি প্রীতি জাগে গীতি কত নীতি মাঝে,
হৃদে ভারী মন্দ ছাড়ি তবু হারি কাজে।
লাগে শূল পাই হুল তবু ফুল ঝরে,
ভাঙে বুক যায় সুখ মনে দুখ ভরে।
ওগো লালা ধরি ডালা ফুলে ঢালা রবে,
নাহি ক্ষয় নাহি ভয় হবে জয় ভবে।
নত প্রাণ গাহে গান অভিমান করে,
অন্ধকারে বন্ধদ্বারে অশ্রুধারে ভরে।
করে ভক্তি মেলে শক্তি মনে মুক্তি পাবে,
মনে প্রীতি প্রভু স্মৃতি দূরে ভীতি যাবে।
দিশেহারা প্রভু ছাড়া যাবে মারা ভাবে,
ভক্তি গানে শত্রু হানে মিশ্র তানে গাবে।
