গ্রামের পথের পাশে পুরাতন বট
শাখা ও প্রশাখা মেলে;
প্রাচীন বৃক্ষটি সাক্ষী ওঠা পড়া দেখে
বিপদ আপদ খেলে।
বৃদ্ধরা বিকেলে বসে বাঁধানো চত্বরে
পুরাণো দিনের কথা,
জীবন যাত্রার বোঝা নামিয়ে যে রাখে
বুকেতে শতেক ব্যথা।
শীতল বাতাস বহে লাগে পাখা যেন
মায়ের আঁচল পাতা,
মায়া ভরা হাসি কান্না অতীত স্মৃতিতে
জাগ্রত অতীত খাতা।
কলোরবে শিশুদলে বট বৃক্ষ ঘিরে
দাদুদের মাঝে নাতি,
বড় হয়ে বসে বুঝি তাদের আসনে
মিলে জুলে সব জাতি।
মেথর নাপিত জেলে বন্ধু ওরা ভাই
লেখাপড়া এক সাথে,
ভেদাভেদ ভুলে সবে আদর্শে মাতে যে
সোনার পরশ হাতে।
