“দিনের বেলায় চাঁদ হেসে যায় রাতে ওঠে রামধনু
এ বড় রঙ্গ উলটা পুরাণ বিস্ময়ে কাঁপে তনু।
চাঁদ গ্রহ তারা ধরাতলে আজ নন্দে মেতেছে সবে
হাঁটা পথে পাড়ি রামধনু পথে নক্ষত্রেরা রবে।
পৃথিবীটা গোল অপর পক্ষ শূণ্যে দোদুল দোলে
স্বপ্ন ভঙ্গ করলে কি তুমি কালের চক্র তলে।
স্বর্গ এখন মর্তভূমিতে বিহার করছে জেনো
দেবতারা সব সাধারণ বেশে কর্মে ধর্মে মেনো।
চোর বাটপাড় লোপাটের পথে অধর্ম নাশ হবে
চুরি রাহাজানি বিচারের রথে ফয়সালা কিছু রবে।
চোখ কচলিয়ে জাগ্রত হয় বিবেক বানেরা শত
অন্ধকারের কালিমা কাটিয়ে বুদ্ধি শুদ্ধি যত।
সুন্দর ধরা গড়িব সকলে জ্ঞানের আলোয় ভরে
শিক্ষা পেলাম উলটা মাথায় চাঁদের রশ্মি করে।
রামধনু রঙ জাগায় চেতনা রাতের বেলায় এসে
মানুষ হও গো সময় থাকতে বলছে কেমন হেসে।
