আকাশ জুড়ে পেঁজা মেঘ
পুজো পুজো গন্ধের বাস,
কাশ শেফালি বন্ধু আজ
পাবে তুমি শরৎ মাস।
সাদা ঝালর দুলছে বেশ
বুড়ির মাথার পাকা চুল,
সবুজ রঙের পাতার সাজ
করো নাকো চিনতে ভুল।
নীলকণ্ঠ ঐ ধরল পথ
ডাকে আসবে দুর্গা মা,
অভয় মন্ত্র মুখে রয়
পাপের ক্ষালন করবি যা।
ঢাকের রবে ভাঙল ঘুম
অসময়ের গাইছে গান,
বিচার চেয়ে মুচছে চোখ
ফিরিয়ে দে মেয়ের প্রাণ।
শত আশা মায়ের কাছ
সোনার জীবন পাবে আজ,
দিনের শেষে স্বস্তির শ্বাস
মাথায় পরবে বিজয় তাজ।
