রবিবারের অলস দুপুর মাছ ধরাতে নন্দ
বড় ঝিলে ছাতার তলে ছিপ হাতে,নেই দ্বন্দ্ব।
কাতলা বড় গাঁথল দেখি! উলট পালট জলে
খেলিয়ে তাই তুলতে শক্তি লাগল লোকে দলে।
শ্রান্ত ক্লান্ত গাভী দলে ঘাস চিবিয়ে যাচ্ছে
পরম সুখে চর্বণে ঘাস দেদার নন্দ পাচ্ছে।
ঝাঁকড়া সবুজ গাছের পাতার ছায়ে পথিক বসে
মৎস ধরার মজার দৃশ্য অনুভূতির রসে।
দূরে শ্যামল ঘাস বিছানা গ্রামে গঞ্জে পাবে
অলস পায়ে হাঁটছে মানুষ রাস্তা ধরেই যাবে।
নেশার বশে ছিপটি হাতে পরপর বসে আছে
চারা দিয়ে বড়শিতে টোপ মাছে গেলে পাছে।
