Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মরমে শরমে হেসে || Ratna Sengupta

মরমে শরমে হেসে || Ratna Sengupta

দিবাশেষে ক্লান্তি মেখে রাত্রি নেমে আসে
সৃষ্টির আঁচল ছায়ে;
মিটিমিটি তারা হাসে চাঁদ উঁকি মারে
বায়ু ছুঁয়ে যায় গায়ে।

অপেক্ষাতে কাটে রাত রবি হাসে ভোরে
পুবে লাল রঙে ভেসে,
প্রকৃতির খেলা মাঝে দিবা নিশি চলে
মরমে শরমে হেসে।

পাখি সব তানে গানে দিনমণি জাগে
কর্মব্যস্ত জনে জনে,
গোধূলির আগমনে শ্রান্তি খোঁজে দেহ
শশীকলা রহে সনে।

নিশাচরে জাগে রাত পেঁচা ডেকে ওঠে
বাকি তবে রহে ঘুমে,
সোহাগিনী চন্দ্রকলা পৃথিবীর বুকে
আবেগে ঘন চুমে।

মায়াবী রাতের খেলা পশুপাখি মাতে
অপূর্ব জোছনা মেখে,
মৃদুমৃদু সমীরণে দোলা লাগে গায়ে
শিহরণে কম্প রেখে।

প্রভাতী গানের সুরে ওড়ে পাখা মেলে
বন্ধ চক্ষু খুলে যাবে,
কুসুমে কুসুমে হাসি রৌদ্রপ্রভা লেগে
উজ্জ্বলতা রূপ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *