Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ময়ূরীর অরণ্য-গ্রহে পেখমের শ্রুতিবৃষ্টি || Asim Das

ময়ূরীর অরণ্য-গ্রহে পেখমের শ্রুতিবৃষ্টি || Asim Das

কোজাগরী সাগরের মতো তোমার জাগরী হৃৎপিণ্ডের
ঢেউ -জ্যোৎস্নায় আমার প্রতিটি শিরার শরীরী অক্ষর
হরফহীন হরিয়াল ঝাঁক হয়ে ঘোরে ।
আমার কবিতার খাঁচা খাঁ খাঁ খাতায় শুয়ে থাকে ।

শুধু তোমাকে ভেবে যাওয়া ভাবনার হাটে
হুবহু আমারই আদলের এক চারণ মুখে
তোমার চুম্বন ঘ্রাণের শ্রুতি বৃষ্টি হয় ।

তোমার পূর্ণ প্রকৃতি আলেখ্য টুকরো অনুবাদে ভরানো
দুঃসাধ্য জেনেও আমার সৃজন সুখে
ভাটার ছায়াও পড়ে না।
কেননা তোমাকে ভূর্জপত্রে সীমাবদ্ধ করতে গিয়ে
আমিও প্রচ্ছদে বন্দী হয়ে যাই ।

অতঃপর কৃপণ শব্দের হাত থেকে মুক্তির আনন্দে
তোমাকে ভাবতে ভাবতে ভাবনার পেখম গজালে
রামধনু দিগন্তে উঠে আমি ময়ূরীর অরণ্য গ্রহে
ভরশূন্য হেঁটে যাওয়ার ইউরেকা উল্লাস ছেড়ে
লেখ্য উচ্চারণে বলো ফিরে যেতে পারি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *