কবিগুরু রবি বিশ্বের কবি
বাইশে শ্রাবণ দিনে,
সব কিছু ফেলে পরপারে গেলে
বেঁচে আছি তোমা বিনে।
তোমা লেখা গানে মন শুধু টানে
বাঙালি হৃদয়ে তুমি,
নবতালে গড়া গানে সুরে ভরা
নন্দে ছন্দে চুমি।
প্রতি ঘরে ছবি দাঁড়ি গোঁফে রবি
সবে পূজা করে মনে,
বাইশে শ্রাবণ নয়নে প্লাবন
মালা গলে তুমি সনে।
চন্দনে আঁকা ফটো খানি বাঁকা
স্মিত হাসি ঠোঁটে ভরা,
স্থির করা চোখ চেয়ে দেখো শোক
কষ্টেতে আছে ধরা।
মুখে মৃদু হাসি লেখা আছে রাশি
নিবেদনে ধরো সুরে,
দূরে থেকে আমি সুরে এসে নামি
মন প্রাণ যাবে জুড়ে।
