ভুরি ভুরি যার নেইকো চিন্তা
কালকে তারা কি খাবে,
অভুক্ত যারা মুখপানে চেয়ে
তার কথা কেউ ভাবে।…. প্রদত্ত
গরিবের মনে টাকার চিন্তা
কায়িক শ্রমেতে রাখে,
সারাদিন খেটে জোটে যে অন্ন
অনাহারে দিবা থাকে।
ভগবানে মন জপ তপ ধরে
ভাত জোটাবেন মানে,
বিশ্বাস রাখে আপন কাজেতে
অন্ন জোটাবে জানে।
ধনীর বিলাস সম্পদ তরে
সুখের সাগরে ভাসে,
খাদ্য খাবারে পরিপূর্ণতা
ভরা পেটে আহা হাসে।
শ্রমিক দেশের কাজেতে ব্যস্ত
মুনাফা গোনে যে ধনী,
সম্পদ বলে সম্পদশালী
কণ্ঠে মুক্তো মণি।
আকাশের নীচে বিছানা পেতেছে
সন্তুষ্টেতে বাঁচে,
পরিজনে ভরা ভাবের সাগরে
ভালোবাসা শুধু যাঁচে।
