শীত চাদরে জড়িয়ে গায়
হিমেল বাতাস বয়ে যায়।
ঠকঠক কাঁপে ক্ষেন্তি পিসি
বাচ্চা করে কেবল হিসি।
শিশির ভেজা সবুজ ঘাসে
চকচক মোতি রোদে হাসে।
দুষ্টু ছেলে বায়না করে
শিশি ভরে রাখবে ধরে।নমস্কার
বাটবে চন্দন শিশির জলে
ফোঁটা ভালে নেবে দলে।
ভালোবাসা থাকবে সাথে
আশিস যত থাকবে মাথে।
