“মুখের মিল যদি পাই
সে আমার হয় ভাই,
বুদ্ধির মিল যদি হয়
বন্ধু বুঝি তারে কয়।
না মেলে মুখের মিল
বুদ্ধিতে একটু ঢিল,
না মিললেও নাই গতি
তারা হলো দম্পতি।”
হাতে হাত রেখে চলা
সৎ পথে থাকব বলা,
ঝগড়া শেষে ভাবের দেখা
সংসার জীবন থেকেই শেখা।
বুদ্ধি খাটো ভালোই হলো
মানিয়ে নিয়ে তবে চলো,
বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও
অটুট বন্ধন নির্ভয়ে পাও।
জীবন সংগ্রামের লড়াই রবে
সংকল্পের বাঁধন দৃঢ় হবে,
বোকা চালাক পরের কথা
মানিয়ে নেওয়াই আসল সেথা।
মান অভিমানের পাল্লা ভারী
আড়ি ভাবে পড়ল দাঁড়ি।
মনের মিলে সম্পর্ক টেকে
বিমল হাসি অন্তর থেকে।
