হাহাকার পথমায়ের বুক চাপড়ে কান্না।
বাসচাপা কোলের শিশু যন্ত্রণা আর না।
গরিবের দুঃখ ধামাচাপা পড়ে তাড়াতাড়ি
পথেই ঘরসংসার, কেন করিস বাড়াবাড়ি।
সাক্ষী থাকে ভুখা মিছিল প্রতিবাদের নাড়া
বাঁধা দেবে পুলিশ জল কামানের তাড়া।
লেখা থাকবে স্লোগান দেয়াল ভরে
কালো লাল রঙের লেখা সারা দেয়াল ধরে।
(২)
রাজনৈতিক দাদাদের সহানুভূতির হাত
দুদিন বাদে হারিয়ে যায় তারা, বিনিদ্র কাটে রাত।
কত রঙ তামাশা বুকে নিয়ে এই সড়ক
হিংসা মারামারি আর অনাহারের মড়ক।
মিছিলের পদতলে পথ বেচারা ক্লান্ত
রোজনামচা ঘটনাতে আজ সে বড় শ্রান্ত।
রক্তের লিখন বয়ে বেড়াতে হয়
কত কাব্য রচিত কেউ পায় না ভয়।
