Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিধিলিপি খেলা || Ratna Sengupta

বিধিলিপি খেলা || Ratna Sengupta

রৌদ্রকরে প্রখরতা গ্রীষ্মকালে ভরে
চৈত্র মাসে দাবদাহে জল কষ্ট শত,
বৈশাখীর ঝড়ে জলে আকাশেতে ধরে,
ত্রাহি ত্রাহি আর্তরবে ধরণীতে কত।

মূর্ছা গেছে পুষ্প পক্ষী গরমে আহত
মুহুর্মুহু কুহু রবে কোথা নাহি সাড়া,
দ্বিপ্রহরে পথিকেরা ছায়া খোঁজে যত,
দুষ্প্রাপ্য যে তরুচ্ছায়া কর্তনের খাঁড়া,

ঋতুচক্র পাল্টে দিল প্রকৃতির ধারা
গ্রীষ্ম বর্ষা পাশাপাশি দাপটে সমান,
গরমের অলসতা নিদ্রা করে তাড়া,
গোধূলির আগমনে পুকুরেতে স্নান

দারুণ প্লাবনে ভাসে শিলা বৃষ্টি মেলা
বিচিত্রতা বর্ষ ভরে বিধিলিপি খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *