Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বাবা তুমি আমার বাবা || Ratna Sengupta

বাবা তুমি আমার বাবা || Ratna Sengupta

বাবা তুমি আমার বাবা সবার চেয়ে আপন
তোমার শিক্ষায় বড় হওয়া যোগ্য বলে মানে,
আদর্শ ও নীতি বোধের তুমিই শ্রেষ্ঠ জানে,
তোমার পথে চলা আমার বিবেকের সাথ যাপন।

কঠিন কঠোর স্নেহশীল রও যুক্তিবাদের ঢালে
সন্তান কষ্টে বুক ফেটে যায় ধৈর্যের সাথে থাকো,
হোঁচট খেলে শক্ত হাতে দাঁড় করিয়ে রাখো,
যুগের সাথে চলতে শেখাও আপন ছন্দ তালে।

সময় এলে হাত ছেড়ে দাও স্বাবলম্বীর তলে
মস্ত মুকুট শিরে পরে সফর দেবে পাড়ি,
উকিল ডাক্তার শিক্ষক রূপে দেখায় সুন্দর ভারী,
দেশের দশের হাল সে ধরে ভালোবাসার বলে।

মস্ত আকাশ মাথার পরে ছাতা ধরার সাথী
যুগে যুগে এমন বাবার সন্তানরা হয় সুখী,
পিতৃহারা সন্তান সবে ভীষণ দুঃখে দুখী,
কৃতি সন্তান বাপের গর্ব ফোলে বাপের ছাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *