মালতী ফুটিল, সেউতি উঠিল
কেতকী গা ঝাড়া দিল
সুরেলা কোকিলে গলা কাঁপাইয়া বনের বারতা দিল
বকুল ছড়াল তারা একঝাঁক,
মাদার ফাগুয়া খেলে
ফুলঝাড় রেখে রাত চলে যায়
পদ্ম চক্ষু মেলে
করবীর কলি মৌ-কণা গড়ে
ভূমি ফুটাইল চাঁপা
হলদে চড়াই মধুতে মাতাল
নর্তনে করে কৃপা।
মালতী ফুটিল, সেউতি উঠিল
কেতকী গা ঝাড়া দিল
সুরেলা কোকিলে গলা কাঁপাইয়া বনের বারতা দিল
বকুল ছড়াল তারা একঝাঁক,
মাদার ফাগুয়া খেলে
ফুলঝাড় রেখে রাত চলে যায়
পদ্ম চক্ষু মেলে
করবীর কলি মৌ-কণা গড়ে
ভূমি ফুটাইল চাঁপা
হলদে চড়াই মধুতে মাতাল
নর্তনে করে কৃপা।