Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বর্তমান || Monoj Bag

বর্তমান || Monoj Bag

সবেরই আগে-পরে হয় না ।
যা আগে ছিল এখন নেই , তার অতীত আছে বর্তমান নেই ।
যা আগে ছিল না এখন আছে , তার অতীত নেই , বর্তমান আছে ।
কিন্তু যা সবটা জুড়ে আছে তার আবার আগে পরে কী ?

প্রাণ সম্বল হয়ে চলেছি — বুকের মধ্যে লাব-ডুব লাব-ডুব…
সারাদিনের চব্বিশ ঘণ্টার মধ্যে আঠারো ঘণ্টার বেশি এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি আমি ,
মনেও থাকে তার কথা ।
শুধু ঘুমের সময় , যখন বিছানা থেকে বেশ কিছুটা দূরে ঘোরা পাখার শব্দ ছাড়া
ঘরে আর অন্য শব্দ থাকে না ।
স্থির হয়ে শুনি তার শব্দ — লাব-ডুব্ , লাব-ডুব্ , লাব-ডুব্ …

এই এক সত্য যা আমার জীবনে পরম বাস্তব
যার অতীত ভবিষ্যৎ সব একাকার হয়ে আছে আমার এই প্রতি মূহূর্তের বর্তমানতায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *