Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বই তুমি পাবে || Ratna Sengupta

বই তুমি পাবে || Ratna Sengupta

মহাসুখে কাটে দিন কবিতা লেখায়,
রীতিনীতি মানামানি যতি চিহ্ন জেনে,
গদ্য পদ্য লেখা রবে সব ভাব মেনে,
সাহিত্যিক ব্যস্ত রবে কলম পেশায়।

অহর্নিশি কাটে সুখে লেখার নেশায়,
রচনা সম্ভার পাবে সত্য কথা চেনে;
অপরের লেখা বই শতাধিক কেনে,
আপন লেখার মাঝে ভাবনা মেশায়।

সার্থকতা পাবে তুমি পাঠকের রায়ে
আনন্দ প্রকাশ পাবে নিজ নিজ কর্মে,
খ্যাতি যশ আসে যদি নন্দে দিন যাবে।

সাবলীল গতি ধরে লিপি কথা ধায়ে
রচনার গতি চলে নিজ নিজ ধর্মে,
লিপিবদ্ধ হলে লেখা বই তুমি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *