ঠিকানা জুটেছে সত্য পথে
নীল খামে চিঠি এসে,
অভাবী লড়াই বন্ধ তবে
জীবিকার খোঁজ শেষে।
ভাগ্য সহসাই আসে কাছে
প্রভুভক্তি ছিল নাথ;
অভাবী জীবনে হাসি আসে
সমাদরে পেল সাথ।
আপনি পরের বোঝা খানি
সুখে দুখে ছিল ভারী,
হাসির ফোয়ারা ধরে মুখে
চাকুরি নামের গাড়ি।
নতুন সুবাসে ভাসে মন
ভালোবাসা নাম ধরে,
বিবাহ সম্বন্ধ মাঝে আসে
আশীর্বাদ দেয় ভরে।
নির্ঘুম রজনি কেটে গেছে
হাসি খুশি ভরা মুখ,
যতনে রতন. মেলে যথা
অধরে তরঙ্গ সুখ।
