যেভাবে নদীর কোলে তল জেগে থাকে
আকাশ শিরায় নীল নয়নিকা তারা
প্রবাল সাগরে আলো সবুজ ছায়ায়
সেভাবে তোমার মনে আমি মনহারা ।
যেভাবে পাহাড় পীঠে ঝোরা আশ্রম
মেঘের ঝর্ণা বানে মৃত্তিকা স্নান
বৃষ্টির দৃষ্টিতে বাস্প বিষাদ
সেভাবে তোমার টানে মায়া টানটান ।
যেভাবে বনানী বীজ ধরে থাকে পাতা
পাতার ভিতরে পাখি পোষে রোদ্দুর
রৌদ্রের ডানা মেলে ভোর যতদূর
তোমার আকুতি স্রোতে আমি ততদূর।
