Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পাখির ডানায় ভেসে || Ratna Sengupta

পাখির ডানায় ভেসে || Ratna Sengupta

মেঘলা আকাশ দিচ্ছে বাতাস
স্কুলের ছুটির দিনে,
পায়েতে বল খেলবি তো চল
ডাকছে বালক মিনে।

ছোটে সকল বলের ধকল
পায়ে পায়ে ঘোরে,
সবাই হাসে শ্রাবণ মাসে
জটলা করে মোড়ে।

বাঁশির শব্দে রবে জব্দে
ছুটবে কতক দেখি,
শূন্যে ছোটে পাখির জোটে
পড়ল কোথায় সে কি।

অতীত কথা ধরে ব্যথা
স্মৃতির মাঝে আসে,
ছোটো বেলায় মেতে খেলায়
ঘুড়ির সুতোয় ভাসে।

জমা জলে থপথপ চলে
বন্ধু বান্ধব মিলে,
ছেঁটায় বেশি এলোকেশী
সব ভিজিয়ে দিলে।

মায়ের ডাকে পিতার হাঁকে
বন্ধ হলো খেলা,
অসুখ করবে মাথা ধরবে
তখন ওষুধ গেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *