গভীর চিন্তায় মগ্ন বিদূষী
বিরহ স্মৃতির ভারে,
অদর্শনের বোঝা ভারী বিপুল
ধৈর্যের সীমা হারে।
দূরের দেশে দিয়েছিল পাড়ি
রেলের পথটি ধরে,
আসবে ফিরে সময় হলে
প্রেমিক প্রবর বরে।
অপেক্ষাতে কাটে মাস বৎসর
সন্দেশ নাহি পায়,
কোন দুর্যোগে আটকা পড়ে
মন জানতে চায়।
একাকিনী বিরহিনী সমস্যায় জর্জর
কাটায় কেমন করে,
পারাবত প্রিয়া আনতে পারিস
আমার প্রেমিককে ধরে।
বসন্তের আভাস রক্তিম লালে
বক্ষে দোলা লাগে,
আসবে নিশ্চয় এই মধুমাসে
হৃদয়ে দোলা জাগে।
ওহে নাথ! হৃদয় বল্লভ
সাজব রঙিন সাজে,
তোমায় পেয়ে হাসব আবার
নতুন বধূর লাজে।
