কঠিন পথের সাথে দোঁহের জীবন
কষ্টের বাঁধনে বাঁধা,
অবসন্ন পরিশ্রমে ঘুমের স্বপন
ভোরের রাগিণী সাধা।
আনন্দের গান গেয়ে শ্রমের লাঘব
চলার পথেতে হয়,
ভগবানের মহিমা জীবনের সাথে
চিরন্তন ভাবে রয়।
ঝড়ের দোলায় চেপে উথাল পাতাল
নিরুদ্দেশে পথ কাটে,
করায়ত্ত সত্য পথ সন্ধানেতে মেলে
ফেরায় আপন বাটে।
সন্ন্যাস জীবন মোহে হিমালয় মুখে
অপেক্ষা করতে রাজি,
ধ্যান জ্ঞান তপস্যায় নামে ডুবে আছো
ফিরে পাবো কভু বাজি।
জীবনের পথ চলা কঠিন বাস্তব
অনুশাসনেতে ভরা,
মাতার দায়িত্ব ঢের লালনে পালনে
শিশুদের যোগ্য করা,
শত সহস্র বছর অপেক্ষায় রব
মঙ্গল কামনা করি,
নেই কোনো অনুযোগ অভিযোগ কিছু
দর্শন কামনা ধরি।
