Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দরজা আছে খোলা || Ratna Sengupta

দরজা আছে খোলা || Ratna Sengupta

ঝগড়া করেই করলি সংসার খুনশুটি আর ভাব
চলছিল জীবন যাপন, তুই তো আমার আপন,
তবু কেন ফাটল ধরল ভাবি আজ সারাক্ষণ,
নেলপালিশ লিপস্টিক খেলাঘরে ছিল না অভাব।

রান্না বাটি ভালো লাগেনা তোর, বললেই পারতিস
কিনে আনতাম খাবার, বাইরের দোকান থেকে,
আষাঢ়ের গল্প শুনিয়ে কেন যে গেলি চলে,
ফিরিয়ে আনবো বুঝিয়ে সুঝিয়ে নম্বরখানা দিতিস।

কাটলো দিবস কাটলো রাত্রি চোখেরই জলে
কি অপরাধ! করেছিলাম, ভীষণ ব্যথা বুকে,
অমঙ্গল চাইনি কখনো, কোনো অছিলায়,
প্রার্থনা মোর ঠাকুরের কাছে তুই থাক বড় সুখে।

ছেলেমানুষি ঘুচলে ভাবিস একবার আমার কথা
আদর ভালোবাসায় ছিল যে তোর জীবন বাঁধা,
বারবার মনে পড়ে তোর দুষ্টুমি আবদার দস্যিপনা,
নাকে খত দিয়ে রাগ ভাঙাতে কতই তোকে সাধা।

একদিন ঠিক ফিরে আসবি যখন মস্ত বড় হবি
ছেলেমানুষি মুছে গিয়ে ভরাট হবি যবে,
তখন ছুটে আসিস কিন্তু দরজা আছে খোলা,
একান্ত আপন তুই যে বড় একটু আপনভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *