বাঁধন হারা বৃষ্টির ধারা আষাঢ়ে আজ ভাসে
সোঁদা গন্ধের সৌরভ প্রাণে সজল হাওয়ায় আসে।
ঝড়ের দোলায় বৃক্ষ শাখা ভৈরবের নাচ নাচে
দুরুদুরু বক্ষে বিহগ, আপন নীড়ে বাঁচে।
দামাল বাতাস আষাঢ়ের মেঘে চারিদিকে বহে
মঞ্জরি হায়! পড়ল খসে, থামরে এবার কহে।
গুরু গুরু বজ্র গর্জন বিদ্যুৎ রেখা ধরে
দীর্ঘশ্বাসে করুণ রাগে মালহার বুকে ভরে।
