Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » থাকে সদা মননে || Ratna Sengupta

থাকে সদা মননে || Ratna Sengupta

পলাশ শিমুল থোকায় থোকায়
লালের হাসি হেসেছে,
ফাগ আবিরে মাতোয়ারা
রঙ গুলালে ভেসেছে।

প্রেমের জোয়ার জ্যোৎস্না রাতে
পাগল প্রেমিক মেতেছে,
উদাসিনী বিরহিনী
প্রেমের আঁচল পেতেছে।

ফেব্রুয়ারি চৌদ্দ তারিখ
ভালোবাসার হরষে,
শহিদ স্মরণ চোখের জলে
ভেজা রক্তের পরশে।

হাসি কান্নার মেশামেশি
আজ বিহানে জোছনা,
বসন্তের গান লালের আভায়
কুহুতানের দ্যোতনা।

ভিনদেশী ওই প্রেমিক প্রবর
আসে ঘুমের স্বপনে
চোখের জলে কাটে যে রাত
থাকে সদা মননে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *