তোমার পরশ জাগায় হরষ ভালোবাসার সুখে,
ওগো পলাশ ওগো শিমুল রইব না আর দুখে।
শ্রুতিনন্দন ভ্রমর গুঞ্জন ক্রীড়ায় মাতে বাগে
লুটোপুটি হুটোপুটি চলছে সবার আগে।
গৃহবাসী দেয় যে হাসি রঙের খেলায় মেতে
লালের আভা শিমুল শোভা শয্যা ঘাসে পেতে।
ফাগুন কালে নাচের তালে প্রভাত ফেরী চলে
কন্যা রাজে ফুলের সাজে গানে গানে বলে।
মেলে আঁখি কোকিল পাখি কুহু কুহু রবে
নভক্রোড়ে শুধু ঘোরে শঙ্খচিলে ভবে।
বারে বারে চক্রাকারে দূরদিগন্তে ওড়ে
ভাবে কবি সুন্দর ছবি গল্প আঁকে ঘোরে।
ওরে অবুঝ দেখ রে সবুজ শালপিয়ালের বনে
রাশি রাশি চাঁদের হাসি নিশীথ রাতের সনে।
পাতার ফাঁকে সূর্য আঁকে রবিকরের মেলা
ঝিকিমিকি চিকিমিকি করছে কেমন খেলা।
