টুসুর খ্যাতি আকাশ জুড়ে
কাজের মেয়ে বটে,
মুখের চোপা অস্ত্র মানো
ঘটনা কিছু রটে।
চুড়ির রবে নাড়াতো হাত
ভাজত মুড়ি ঘরে,
পাড়া পড়শি কিনবে বলে
সকলে বাটি ধরে।
খাটনি খাটে গরিব মেয়ে
সকাল থেকে রাত,
পয়সা টাকা দেদার আসে
ভোজন করে ভাত।
টুসুর বিয়ে হবেক দিতে
ভাবতে বসে বাপ,
মাথার চুল ছিঁড়ছে টেনে
যৌতুকের চাপ।
মাতব্বরে বিধান দেয়
গণ বিবাহ হবে,
সম্প্রদানে প্রধান আছে
ভাবনা নাহি রবে।
টসু মায়ের গানের মাঝে
সকল মেয়ে কাঁদে,
গ্রামের টুসু শ্বশুর ঘরে
যাচ্ছে কোন সাধে।
