Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জীবন চক্রের খেলা রে ভাই || Ratna Sengupta

জীবন চক্রের খেলা রে ভাই || Ratna Sengupta

ঝরাপাতার দীর্ঘশ্বাসে বাতাস ভারী
খসে পড়ার কাহিনীতে স্বপ্ন সারি।
বিবর্ণ আজ ফ্যাকাসে রঙ কান্না করে
পড়ছে ঝরে টুপটাপ শব্দে মাটির পরে।

ঋতুর বদল নব পল্লব আসবে যেনো
শুকনো ডালে আসবে পাতা নিয়ম মেনো।
বিদায় তবে শুকনো পাতার খসে পড়া
মর্মর ধ্বনি উঠছে সেথায় নড়া চড়া।

জীবনচক্রের খেলারে ভাই সময় কালে
যেতেই হবে সকলকে তাই নিয়ম তালে।
জড়ো হওয়া ঝরা পাতা হাওয়ায় দোলে
উর্দ্ধমুখে নেচে নেচে দুঃখ ভোলে।

সাঁওতাল মেয়ে কুড়িয়ে নেয় জ্বালায় রাতে
জ্বালানি হয় রান্না চাপায় সিদ্ধ ভাতে।
খানিক পচে বৃষ্টি জলে ভিজে থাকে
উর্বর জমি দেবে তোমায় সার সে রাখে।

ঝরাপাতার দলে তুমি দলে আমি
জীবন আয়ু সময় মত যাবে থামি।
নতুন পাতায় ভরবে শাখা নতুন করে
সবুজ রঙে মাতোয়ারা শাখা ভরে।

ঝরাপাতার গান শোনাবে বাউল ঘুরে
একতারাতে বাজবে যে ধুন টুং টাং সুরে
দেখো চেয়ে গাছে গাছে জাগে পাতা
বৃষ্টি জলে আমোদ করবে ভিজে স্নাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *