Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জয় জননী বলো || Ratna Sengupta

জয় জননী বলো || Ratna Sengupta

দেশের তরে দশের তরে
লেখাপড়া করো,
শিক্ষার মাঝে থাকলে পরে
হবে একদিন বড়ো।

সত্য মিথ্যা নকল আসল
চিনতে পারলে পরে,
দেশকে ভালোই গড়তে পারবে
ঠিকঠাক পথটি ধরে।

ছাত্র ছাত্রী দেশের সম্পদ
ফাঁকি দিলে ক্ষতি,
দেশের ভালো চাইলে পরে
দাওগো শিক্ষায় মতি।

কেষ্ট বিষ্টু আমলা প্রধান
চালায় দেশকে আজি,
নিজের স্বার্থ দেখে আগে
বাজি ধরতে রাজি।

আগামী দিন উজ্জ্বল হবে
ছাত্রছাত্রীর স্পর্শে,
দেশ এগোবে তরতরিয়ে
সবাই থাকবে হর্ষে।

এক হাতে তো হয় না একাজ
মিলেমিশে চলো,
দেশের কাজে যাও এগিয়ে
জয় জননী বলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *