সারারাত অন্ধকারের মতো অপেক্ষা।
স্লেটের আকাশে ছবি আঁকতে আঁকতে যে মেয়েটা ঘুমিয়ে গেলো কাল রাতে,
তার আজ জন্মদিন।
মেয়েটি ঘুমিয়ে আছে আজও
স্বপ্নে শুভেচ্ছা, শান্তি, ভালোবাসা-
দাঁড়িয়ে আছে তার চৌকাঠে।
মেয়েটি জানে না,
জন্মদিন
ভালোবাসার সমার্থক।
সারারাত অন্ধকারের মতো অপেক্ষা।
স্লেটের আকাশে ছবি আঁকতে আঁকতে যে মেয়েটা ঘুমিয়ে গেলো কাল রাতে,
তার আজ জন্মদিন।
মেয়েটি ঘুমিয়ে আছে আজও
স্বপ্নে শুভেচ্ছা, শান্তি, ভালোবাসা-
দাঁড়িয়ে আছে তার চৌকাঠে।
মেয়েটি জানে না,
জন্মদিন
ভালোবাসার সমার্থক।