হৃদয় মাঝে রাখি যতনে
ছোট্ট চিঠি খানি,
সময় কালে প্রকাশ পাবে
প্রেমের কথা টানি।
প্রেমের কুঁড়ি ফোটে যখন
অষ্টাদশী বেলা,
কোমল ভাব নরম মন
লাজুক চোখে খেলা।
কামড়ে ঠোঁট চুপের তলে
আঁকড়ে ধরে থাকে,
বুকের তলে ধুকপুকানি
কাব্য চেপে রাখে।
অলি যেমন মধুর খোঁজে
পুষ্প মাঝে ওড়ে,
প্রেমের ভাষা কাব্য করে
সৌরভেতে ঘোরে।
হৃদয় মাঝে তোমার নাম।
নীলের খামে মোড়া,
ভালোবাসি যে তোমায় আমি
শব্দ আছে জোড়া।
