ভাবনা আমার মনের মাঝে
থাকব কবে রাজার বেশে,
দুঃখ কষ্ট মিটবে কিসে
বিশ্রাম আরাম দিনের শেষে।
যাবো নাকি অন্য গ্রহে
মঙ্গল কিংবা চাঁদে পাড়ি,
ঘুমের মাঝে স্বপন দেখি
বেজায় জোরে রকেট গাড়ি।
চরকা কাটে চাঁদের বুড়ি
নাতি পুতির আশে বাঁচে,
হৈ হট্টগোল ঘরের দ্বারে,
নাতি তেষ্টায় পানি যাঁচে।
চওড়া হাসি বুড়ির মুখে
মর্ত্য থেকে নাতি আসে,
সত্য নাকি মিথ্যা পরখ
চিমটি কেটে জোরে কাশে।
উফ! লেগেছে, নাতি বলে
পৃথ্বী থেকে কঠিন আসা,
সবই সম্ভব, বিজ্ঞানের দান
চাঁদের বুকে সবার বাসা।
