নরম মনের ভিতরে আলতো ঢেউ,
কেমন করে? ছুঁয়ে ছুঁয়ে দাও গভীরে!
তোমার সুগভীর জাদুকরী স্পর্শে!
মনের গহীনে স্মৃতি জাগালো কেউ?
কাজল চোখের জল আর সোনাঝরা বালির মিহি রঙে আকাশ সাজালে,
চকমকি তারার মেখলা পরিয়ে!
ফেনা ফেনা ঢেউ সাত সমুদ্র পেরিয়ে,
পর্ণমোচীর কুটিরে আকাশ তারায় জোনাকি বিছানো আলো,
তুমি যাবে আমার সঙ্গে বলো?
আবার সেই আগের মতো, মনের সুখে বৃষ্টি তে ভিজবো দুজনে,
ছলাৎ ছলাৎ জলে কাদামাখা পায়ে, পদচিহ্নের ছাপ রেখে,
নুপুর ধ্বনির মৃদু ছন্দের তালে তালে!
ডিঙি নৌকায় উড়িয়ে দেবো রঙিন পালে।
একলা আকাশে তখন সাতরঙা রামধনু রঙ সাজে!
ভুলে যাবো যত মান অভিমান,
ভুলিয়ে দেবো রুক্ষ দ্রোহকাল!
তুমি রাজি,এখন বর্ষাকাল,
মাথায় ওপর খড়ের চাল!!
