ঝমঝমিয়ে নামল বৃষ্টি জোরে
নূপুর পায়ে দিয়ে,
আকাশ জুড়ে জলের ধারা বেয়ে
বড় ফোঁটা নিয়ে।
ফুটফুটে এক পরীর কন্যা হাসে
মায়ের বকা খেয়ে,
অসুখ করবে বৃষ্টি ভিজে পরে
শুনতে পাওনা মেয়ে।
মেঘলা আকাশ কান্নার সুরে বাজে
গুড়ুম গুড়ুম নাদে,
ঝিলিক মারে অগ্নি হানে বুঝি
লুকিয়ে পর চাঁদে।
জোছনার সাথ আলাপ হবে দেখিস
উজল রশ্মি ভরা,
খেলবি সেথায় চাঁদে নৌকায় দুলে
যাওগো মেয়ে ত্বরা।
খিলখিলিয়ে হেসে উঠল পরী
শোনে মায়ের কথা,
চাঁদের দেশে চরকা বুড়ির কাছে
গল্প শোনে যথা।
বৃষ্টি সেথায় নাচ দেখিয়ে চলে
রিমঝিম শব্দ তলে,
হাতে তালি দিয়ে নাচে পরী
ঘুম দিয়ে যা বলে।
